বলিউডে পা রাখছেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ
বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। তবে অভিনেত্রী নন, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তাহিরা। ‘শর্মাজী কি বেটি’ নামের একটি ফিচার ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তাহিরা কাশ্যপ।
২০:২৯ ২০ আগস্ট ২০২১
জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী পলাতক
জামালপুর শহরের নয়াপাড়ায় মোসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঘর ছেড়ে পালিয়েছে স্বামী রুবেল মিয়া (৩৫)।
২০:১৯ ২০ আগস্ট ২০২১
তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড দিতে হবে: সাঈদ খোকন
২০০৪ সালের গ্রেনেড হামলায় জড়িত থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় পুনঃমূল্যায়ন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
২০:১০ ২০ আগস্ট ২০২১
কমলগঞ্জ সদর ইউনিয়ন তথ্যকেন্দ্রে দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ জনসাধারণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে সেবা নিতে আসা সাধারন মানুষকে জিম্মি করে নির্ধারিত ফি চেয়ে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে উদ্যোক্তা সামসু ও তার স্ত্রীর বিরুদ্ধে। ভোটারের কাছে জন্ম সনদের জন্য ৩ হাজার টাকা পর্যন্ত দাবি করে পরে সমঝোতার মাধ্যমে ১৭০০ টাকা দিয়ে জন্ম সনদ দেয়ার অভিযোগ রয়েছে।
১৯:৫১ ২০ আগস্ট ২০২১
‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেও প্রতিশোধ নিতে ব্যস্ত তালেবান
আফগানিস্তানে চলছে তালেবান শাসন। গণতান্ত্রিক সরকার হঠিয়ে তারা দখল করেছে ক্ষমতা, এশিয়ার রাজনীতিতে যার প্রভাব পড়েছে বিশালভাবে। আফগানিস্তান ক্ষমতা দখলের পরেই দেশের জনগণের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, সরকারি চাকরিজীবিদের বলেছে নিজ কর্মস্থলে ফিরতে। তবে এবার তাদের ক্ষমা ঘোষণার পরেও দেখা যাচ্ছে তারা প্রতিশোধ নিচ্ছে, খুঁজে খুঁজে বের করছে গণমাধ্যমসহ বিভিন্ন কর্মীদের যারা তালেবানের বিরুদ্ধে লিখালিখি করেছিলো।
১৯:৩৮ ২০ আগস্ট ২০২১
‘জিয়া-মোশতাকের উত্তরসূরিরাই বারবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান-মোশতাকের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং তাদের উত্তরসূরিরাই বারবার বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।
১৮:৩৬ ২০ আগস্ট ২০২১
ফসল রক্ষায় দীর্ঘস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ফসল রক্ষায় নদীশাসন ও বাঁধ রক্ষা করা জরুরি। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফসল চাষ করেই জীবিকা নির্বাহ করে। এ ফসলকে রক্ষা করতে হবে। সেজন্য দীর্ঘস্থায়ী সুরক্ষা ব্যবস্থা ও টেকসই বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়া হচ্ছে।
১৭:৫৫ ২০ আগস্ট ২০২১
চীনে তিন সন্তান নীতির আইন পাস
জন্মহার বাড়াতে চীনে তিন সন্তানের নীতি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হলো। এখন থেকে দেশটির যে কোনো দম্পতি চাইলে তিনটি করে সন্তান নিতে পারবেন।
১৭:৩৮ ২০ আগস্ট ২০২১
দেশে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৫ হাজার ৯৯৩ জনকে।
১৭:১৬ ২০ আগস্ট ২০২১
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি
ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। মুহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।
১৭:০৮ ২০ আগস্ট ২০২১
২৯ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে ০২টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪:৪০ ২০ আগস্ট ২০২১
কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খোঁজ পেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খোঁজ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জানা গেছে, ক্রমবর্ধমান চাহিদার ফায়দা নিতে বাজারে ভুয়া টিকা ছাড়ছে প্রতারকরা।
১৪:২১ ২০ আগস্ট ২০২১
আফগানদের নিরাপত্তায় ফেসবুক-টুইটারে নতুন নিয়ম
আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্টগুলো আরও সুরক্ষিত রাখতে নতুন ব্যবস্থা চালু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, টুইটার ও লিংকডইন। দেশটিতে তালেবান ক্ষমতা দখলের জেরে বিভিন্ন মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
১৪:০৪ ২০ আগস্ট ২০২১
জয়া খুব উঁচু মানের অভিনেত্রী: ঋত্বিক চক্রবর্তী
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জয়া সম্পর্কে বলেন, উনি উচু মানের অভিনেত্রী।
১৩:৪১ ২০ আগস্ট ২০২১
ভারতীয় দুই দূতাবাসে তালেবানের তল্লাশি
আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান। শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
১৩:২৫ ২০ আগস্ট ২০২১
নিষেধাজ্ঞার মধ্যেই রাজধানীতে তাজিয়া মিছিল
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে।
১৩:১৬ ২০ আগস্ট ২০২১
কুয়াকাটায় ফের ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন ও একটি রাজ কাঁকড়া।
১৩:০৬ ২০ আগস্ট ২০২১
১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা নিবন্ধন শুরু
করোনা মহামারি রোধে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।
১২:৫০ ২০ আগস্ট ২০২১
আজ বিশ্ব মশা দিবস
করোনা মহামারির মধ্যেই বেড়েছে মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ। গত সপ্তাহজুড়ে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন অবস্থায় আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। এ বছর মশা দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘ম্যালেরিয়াশূন্য লক্ষ্য অর্জন’।
১২:৩৬ ২০ আগস্ট ২০২১
নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ায় যাচ্ছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচদিনের সফরে সেখানে যাবেন তিনি। তার থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে বিমানভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।
১২:২২ ২০ আগস্ট ২০২১
একদিনে মৌলভীবাজারে আক্রান্ত আরও ৪৮ জন
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৪৮ জন।
০৯:৫৪ ২০ আগস্ট ২০২১
আজ পবিত্র আশুরা
আজ শুক্রবার ১০ মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।
০৯:৩৮ ২০ আগস্ট ২০২১
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির ঘোষণা
হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করল সংগঠনটি। বৃহস্পতিবার রাতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা মাওলানা মুহিব্বুল্লাহকে আমিরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।
২৩:৫২ ১৯ আগস্ট ২০২১
মধ্যরাতে ইউএনওর বাসায় হামলা: প্রধান আসামি সিটি মেয়র
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুইটি মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে।
২৩:২৫ ১৯ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1057  
-   1058  
-   1059  
-   1060  
-   1061  
-   1062  
-   1063      
- পরবর্তী >    
- শেষ >>    










































