আফগানিস্তানের বিভিন্ন এলাকায় দেখা গেছে তালেবানবিরোধী বিক্ষোভ
আফগানিস্তানের ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে থাকা তালেবানের বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বুধবার জালালাবাদ, কুনার এবং খোস্ত শহরে আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে এই বিক্ষোভ হয়। জালালাবাদ শহরের বিক্ষোভে অন্তত একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২১:২২ ১৮ আগস্ট ২০২১
কুলাউড়া পৌরসভার ৫১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
কোন নতুন কর আরোপ না করেই মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৫১ কোটি টাকার বেশি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য আয় ৫১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৪৪৬ টাকা এবং ৫০কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয় দেখিয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
২১:০০ ১৮ আগস্ট ২০২১
মুনিয়ার আত্মহত্যা: বসুন্ধরার এমডি আনভীরকে মামলা থেকে অব্যাহতি
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত।
২০:৩৬ ১৮ আগস্ট ২০২১
জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
১৯:৪৭ ১৮ আগস্ট ২০২১
পরিবেশের উন্নয়নে দেশে সকল কার্যক্রম বাস্তবায়ন হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জনগণকে একটি দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনাসহ দেশের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
১৯:৩৯ ১৮ আগস্ট ২০২১
একদিনে মৃত্যু আরও ১৭২, শনাক্ত ৭ হাজার ২৪৮
মহামারি করোনাভাইরাসে দেশে আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও সাত হাজার ২৪৮ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।
১৮:৫২ ১৮ আগস্ট ২০২১
বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কমলগঞ্জে হাসপাতাল কর্মচারিদের ধর্মঘট
ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারীদের জন্য বিভাগীয়শ্রম দপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা অমান্য করে সুপারিশকৃত বেতন কাঠামো বাস্তবায়ন না করার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স ও কর্মচারীরা অবস্থান ধর্মঘট শুরু করেছে।
১৭:১৪ ১৮ আগস্ট ২০২১
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি এই টিকা নেন।
১৬:৫৯ ১৮ আগস্ট ২০২১
ক্ষমতা গ্রহণ করতে কাবুলে ফিরছেন নির্বাসিত তালেবান নেতারা
ক্ষমতা পাকাপোক্ত করতে মোল্লাহ আবদুল গনি বারাদারসহ নির্বাসনে থাকা তালেবানের শীর্ষ নেতারা আজ রাজধানী কাবুলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে।
১৬:৫১ ১৮ আগস্ট ২০২১
চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫৫ জনের বিরুদ্ধে মামলা
রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে।আজ বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য জানান রাজধানীর শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী।
১৬:২৭ ১৮ আগস্ট ২০২১
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা পরিষদের দোয়া মাহফিল
বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ বুধবার (১৮ আগস্ট) বাদ যোহর মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬:২২ ১৮ আগস্ট ২০২১
তালেবান দখলে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবো: আফগানিস্তান
তালেবানরা আফগানিস্তানকে দখলে নিলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান।
১৬:১৬ ১৮ আগস্ট ২০২১
রাজধানীতে বিপুল পরিমাণ আইস ও ইয়াবাসহ আটক ৯
রাজধানীতে দুইটি পৃথক অভিযান চালিয়ে অত্যাধুনিক ও ভয়ঙ্কর মাদক আইস (ক্রিস্টাল ম্যাথ) ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৬:০৮ ১৮ আগস্ট ২০২১
নতুন গ্যালাক্সি এম৩২ স্মার্টফোন উন্মোচন করলো স্যামসাং
গ্যালাক্সি এম সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এম৩২ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। উদ্ভাবনী প্রযুক্তির এ স্মার্টফোনটিতে রয়েছে অনন্য সব ফিচার, যা ফোনটিকে তরুণ প্রজন্মের জন্য উপযুক্ত স্মার্টফোন করে তুলেছে।
১৫:৫৮ ১৮ আগস্ট ২০২১
শুরু হচ্ছে অনলাইন ভিত্তিক সরাসরি সংগীত আয়োজন
লোকগান বাংলা সংগীতে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। শেকড়ের গান, মাটির গান সহজেই মানুষের মনকে প্রশান্তি দেয়। এক কথায় সহজ সরল কথা ও সুরের কারণে মানুষের মনকে আকৃষ্ট করে। সেই দৃষ্টিকোন থেকেই বাংলা টিউব আয়োজন করছে অনলাইন ভিত্তিক সরাসরি 'আড্ডার গান' এর আয়োজন।
১৫:৪৭ ১৮ আগস্ট ২০২১
তৃণমূলের মানুষের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী
তৃণমূল পর্যায়ের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশের একমাত্র লক্ষ্য আগামীতে তৃণমূল পর্যায়ের মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেওয়া।
১৫:১১ ১৮ আগস্ট ২০২১
দুই দফা শেষ, তৃতীয় দফায় আরও পাঁচদিন পরীমনিকে রিমান্ডে চায় সিআইডি
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে বনানী থানার করা মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।
১৩:৫৭ ১৮ আগস্ট ২০২১
শেয়ারবাজারে প্রথম ঘণ্টায় ৬শ কোটি টাকার লেনদেন
বস্ত্র, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।
১৩:৩৬ ১৮ আগস্ট ২০২১
বিশুদ্ধ রাজনীতিবিদ আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। মৌলভীবাজারবাসী ২০২০ সালের আজকের দিনে হারিয়েছিলো তাঁকে। তাঁর মৃত্যুর এক বছর পেরিয়ে প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
১৩:১৯ ১৮ আগস্ট ২০২১
দীর্ঘ চার বছর পর সচিবদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।
১৩:০৩ ১৮ আগস্ট ২০২১
ক্লাব ছাড়ার আলোচনায় মুখ খুললেন রোনালদো
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এরপর নাকি আবারও ফিরবেন রিয়ালে। সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
১১:৪২ ১৮ আগস্ট ২০২১
পুরুষতান্ত্রিক সমাজের আঙুল মেয়েদের দিকে: তালেবানের জয়ে আতঙ্কে জয়া
আফগানিস্তানে তালেবানদের এই বিজয়ে আতঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, ভবিষ্যতে বাংলাদেশ এবং কলকাতায়ও এমন পরিস্থিতি হতে পারে।
১১:২৮ ১৮ আগস্ট ২০২১
মৌলভীবাজারে একদিনে আরও ১০৪ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১০৪ জন।
১১:০৮ ১৮ আগস্ট ২০২১
তালেবান সরকারকে কখনো স্বীকৃতি দেবে না কানাডা
আফগানিস্তানে শিগগিরই সরকার গঠনের কথা জানিয়েছে তালেবান। তবে তালেবান সরকার গঠন করলেও আফগানিস্তানের সরকার হিসেবে তাদেরকে স্বীকৃতি দেয়া হবে না বলে জানিয়েছে কানাডা।
১০:৫২ ১৮ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1060  
-   1061  
-   1062  
-   1063  
-   1064  
-   1065  
-   1066      
- পরবর্তী >    
- শেষ >>    










































