এবার বাড়ল মৃত্যু, করোনায় আরও ১৯৮ জনের প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৭ হাজার ৫৩৫ জনকে।
১৭:৩২ ১৭ আগস্ট ২০২১
লাউয়াছড়ায় মহাবিপন্ন বাঁশ ভাল্লুক অবমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মহাবিপন্ন প্রজাতির দুইটি বাঁশ ভাল্লুক অবমুক্ত করা হয়েছে।
১৭:২১ ১৭ আগস্ট ২০২১
সুনামগঞ্জের কোন দলই ছিল না, নিষিদ্ধ হই কীভাবে: নাসুম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই বাজিমাত করেছিলেন নাসুম আহমেদ। ওই ম্যাচে চার ওভার বোলিংয়ে ১৯ রান খরচ করে নেন চার উইকেট। এমন পারফরম্যান্সের পর গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, নিজ জেলা সুনামগঞ্জের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়ে আছেন বামহাতি এই স্পিনার।
১৭:১০ ১৭ আগস্ট ২০২১
তালেবান বিষয়ক পোস্ট-কমেন্ট নিষিদ্ধ করল ফেসবুক
নিজেদের প্ল্যাটফর্মে তালেবানপন্থি যেকোনো পোস্ট ও কমেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক। তালেবানকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ মনে করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। খবর বিবিসির।
১৬:৪৩ ১৭ আগস্ট ২০২১
১৫ আগস্টের ইতিহাস ভুললে জাতি আবার পথভ্রষ্ট হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ইতিহাস ভুলে গেলে বাঙালি জাতি আবারও পথভ্রষ্ট হবে। তিনি বলেন, যারা এদিন নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করেছিলেন, তারা এখনও সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা আজও এই হত্যাকাণ্ডের ইতিহাস বিকৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এবার কিন্তু শত্রুদের আর জায়গা করে দেওয়া যাবে না।
১৬:২৭ ১৭ আগস্ট ২০২১
আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে। সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ আসছে। এগুলোকে মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।
১৬:১৮ ১৭ আগস্ট ২০২১
টেলিযোগাযোগ আইনের মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর
আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
১৫:৫৭ ১৭ আগস্ট ২০২১
সিলেটে করোনায় মারা গেলেন আরও ১৭ জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত আরও ৩৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮ জন।
১৫:৪৯ ১৭ আগস্ট ২০২১
মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
দেশের মধ্যাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
১৫:৩১ ১৭ আগস্ট ২০২১
আফগানিস্তানের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে মালালার আহ্বান
দীর্ঘ প্রায় ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনিসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য। আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক পড়েছে সাধারণ আফগান নাগরিকদের মধ্যেও।
১৫:১২ ১৭ আগস্ট ২০২১
পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ সমাবেশ
পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শহরের চৌমোহনায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
১৪:৫৪ ১৭ আগস্ট ২০২১
মোদি না থাকলে ভারতও আফগানিস্তানের মতোই হবে: কঙ্গনা
আবারও তালেবান শাসনের অধীনে আফগানিস্তান। গোটা বিশ্বে এই ঘটনার পরই হইচই পড়ে গেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউডের সেলিব্রিটিরাও। এবার এবিষয় নিজের মতামত পোষণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
১৪:৩৮ ১৭ আগস্ট ২০২১
অতিভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
১৪:১৮ ১৭ আগস্ট ২০২১
সরকারি কর্মকর্তাদের কাজে ফিরতে বলল তালেবান
আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান।
১৩:৫৬ ১৭ আগস্ট ২০২১
বিদ্যুৎ সাশ্রয়ী ও খাবার ঠাণ্ডা করায় অনন্য স্যামসাংয়ের নন-ফ্রস্ট ফ্রিজ
প্রাচীনকাল থেকেই মানুষ খাবার ঠাণ্ডা করে সংরক্ষণের চেষ্টা করে আসছে। প্রথমে নদী ও হ্রদ থেকে বরফ সংগ্রহ করে মানুষ খাবার সংরক্ষণ করতো। এরপর সভ্যতার বিকাশের সাথে সাথে উন্মেষ ঘটে প্রযুক্তির, আবিষ্কৃত হয় রেফ্রিজারেটর নামক চমকপ্রদ এক যন্ত্রের। কালের স্রোতে সেই রেফ্রিজারেটরেও আসে অনেক পরিবর্তন, নতুন নতুন প্রযুক্তি; মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে বিকাশ ঘটে এর বৈশিষ্টে এবং ডিজাইনে।
১৩:০৯ ১৭ আগস্ট ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, টাইগারদের প্রথম টার্গেট স্কটল্যান্ড
অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসরের মূল পর্বে ঢুকতে সাকিব-রিয়াদদের পেরোতে হবে প্রথম রাউন্ড। ‘বি’ গ্রুপে তাদের লড়তে হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। টাইগারদের সব গুলো ম্যাচ হবে ওমানে।
১২:২৮ ১৭ আগস্ট ২০২১
এবার রংপুরে এক ব্যক্তির ২ ধরণের টিকা দেওয়ার ঘটনা
রংপুরের গঙ্গাচড়ায় এক মাসের ব্যবধানে একই ব্যক্তিকে দুই ধরণের করোনা প্রতিষেধক টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাকিবুল হাসান নামে ওই ব্যক্তির অভিযোগ, প্রথম ডোজে সিনোফার্মার টিকা দেওয়া হলেও দ্বিতীয় ডোজ হিসেবে তাকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে।
১২:২১ ১৭ আগস্ট ২০২১
লকডাউনে ঋণগ্রস্ত সিএনজি চালক, ফেসবুক লাইভে এসে আত্মহত্যা
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার আইডি থেকে লাইভে আসেন। তিনি লাইভে সবার কাছে ক্ষমা চান। এক পর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১১:৫০ ১৭ আগস্ট ২০২১
চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১১:৩২ ১৭ আগস্ট ২০২১
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৬
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৩২ জন।
১০:৩৮ ১৭ আগস্ট ২০২১
সাধারণ আফগানকে রক্ষার জন্য তালেবানদের প্রতি আহ্বান জাতিসংঘের
আফগানিস্তানের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আফগানদের জীবন রক্ষার জন্য তালেবানদের অত্যন্ত সংযমী হতে এবং তাদের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
১০:২২ ১৭ আগস্ট ২০২১
দেশে ভ্যাকসিনের আর কোনো ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। কোভিড-১৯ মোকাবিলায় চীন সবসময়ই বাংলাদেশের পাশে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছে। আজকের চীন-বাংলাদেশ ভ্যাকসিন চুক্তির মাধ্যমে দেশে ভ্যাকসিনের ঘাটতি মেটাতে চীন আরেকবার তার বন্ধুত্বের গভীরতা প্রমাণ করেছে।
২৩:৪৮ ১৬ আগস্ট ২০২১
সন্ধ্যার পর লঞ্চ-স্পিডবোটে পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান (লঞ্চ ও স্পিডবোট) চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সন্ধ্যা সাড়ে ৬টার পর কোনো নৌযান শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট ত্যাগ করতে পারবে না।
২৩:৩৩ ১৬ আগস্ট ২০২১
মৌলভীবাজারের গৃহহীনদের জন্য অগ্রণী ব্যাংক দিলো পৌনে ১০ লাখ টাকা
অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্ উল ইসলাম মুজিববর্ষে নিয়েছেন অন্যরকম এক উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারে গৃহহীন পরিবারের জন্য ৫টি গৃহ নির্মাণে জেলা প্রশাসকের কাছে চেক হস্তান্তর করেছেন তিনি।
২২:৪২ ১৬ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1062  
-   1063  
-   1064  
-   1065  
-   1066  
-   1067  
-   1068      
- পরবর্তী >    
- শেষ >>    










































