ফের হাসপাতালে ভর্তি রওশন এরশাদ
শারীরিক অসুস্থার জন্য ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে।
১৫:৪০ ১৬ আগস্ট ২০২১
পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরই সোমবার মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ'র বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির বিজ্ঞান মন্ত্রী খয়েরি জামালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫:২২ ১৬ আগস্ট ২০২১
পরীমনির জামিন আবেদনের শুনানি বুধবার
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিনের আবেদন করা হয়েছে।
১৫:১১ ১৬ আগস্ট ২০২১
কাবুল বিমানবন্দরে গোলাগুলি, নিহত ৫
সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
১৪:৫৮ ১৬ আগস্ট ২০২১
গ্রিসে জাতীয় শোক দিবস পালন
গ্রিসের এথেন্সস্হ বাংলাদেশ দূতাবাসে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
১৩:১০ ১৬ আগস্ট ২০২১
পাবজিসহ ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ
অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে টিকটক, বিগো লাইভ, লাইকির মতো অ্যাপস বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
১৩:০২ ১৬ আগস্ট ২০২১
মাদক মামলায় পরীমনির জামিন আবেদন আজ
মাদক মামলায় কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমনির জামিনের আবেদন করা হবে আজ সোমবার। কাল এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।
১২:০৫ ১৬ আগস্ট ২০২১
কাবুলে ভয়-উদ্বেগ-উৎকণ্ঠায় কেটেছে রাত
আফগানিস্তানে নতুন সকাল হয়েছে। দেশটির বাসিন্দারা ঘোর অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছেন সারারাত। দিনের আলোতেও ঘোর কাটছে না, ক্ষমতায় তালেবান।
১১:৫৬ ১৬ আগস্ট ২০২১
বিশ্বের সাথে শান্তিপূর্ণ সম্পর্কের আহ্বান তালেবানের
আফগানিস্তানের সরকার হটিয়ে সবকিছুর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। যদিও তারা কীভাবে সরকার গঠন করবে বা তাদের পরবর্তী পরিকল্পনা কী এ বিষয়ে তেমন কিছুই জানানো হয়নি। এমন অবস্থার মধ্যে সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক কার্যালয়ের একজন মুখপাত্র মোহাম্মদ নাইম তালেবানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন।
১১:৪১ ১৬ আগস্ট ২০২১
মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৪, মৃত্যু বেড়ে ৬৯
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। মৃত্যুবরণ করেছেন আরও একজন।
১১:৩৩ ১৬ আগস্ট ২০২১
তালেবান জিতেছে, জনগণকে রক্ষার দায়িত্ব তাদের: আফগান প্রেসিডেন্ট
রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছেন বলে দাবি করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এসময় জয়ের পর তালেবানের হাতে জনগণকে রক্ষার দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে দেওয়া এক বিবৃতি তিনি এই দাবি করেন।
১১:২০ ১৬ আগস্ট ২০২১
শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ৭ জনের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
১১:০২ ১৬ আগস্ট ২০২১
মুজতবা আলী হলের সহযোগিতায় শাবিপ্রবিতে ৩০ হাজার বৃক্ষ রোপণ
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল প্রশাসন।
০১:৩২ ১৬ আগস্ট ২০২১
নানা আয়োজনে শাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
০১:২২ ১৬ আগস্ট ২০২১
জাতীয় শোক দিবসে শাবি ছাত্রলীগের নানাবিধ কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নানাবিধ কর্মসূচী পালন করেছে।
০০:৫৭ ১৬ আগস্ট ২০২১
জাতীয় শোক দিবসে শাবিপ্রবি শেখ রাসেল পরিষদের আলোচনা সভা
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০০:৪২ ১৬ আগস্ট ২০২১
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।
০০:১৭ ১৬ আগস্ট ২০২১
বিশ্বের শোষিত-বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
২৩:৫৬ ১৫ আগস্ট ২০২১
পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা
শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দিতে পারবেন সেটা পরিস্থিতির বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২৩:৫৫ ১৫ আগস্ট ২০২১
১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের বিচার হলেও মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, তাদেরও মুখোশ উন্মোচন করতে হবে। এজন্য কমিশন গঠনের কথা বলেন তিনি।
২৩:৪৮ ১৫ আগস্ট ২০২১
তাসখন্দে জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী আজ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, তাসখন্দে পালিত হয়েছে।
২৩:১৪ ১৫ আগস্ট ২০২১
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ তালেবানের নিয়ন্ত্রণে
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তাদের দুই কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে চলে যান।
২৩:১১ ১৫ আগস্ট ২০২১
বাতিল করা হলো আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ
টি-২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু আফগানিস্তানে বিরাজমান পরিস্থিতির কারণে এই সিরিজ মাঠে গড়ানো অসম্ভব।
২২:৫৮ ১৫ আগস্ট ২০২১
ইউটিউবে ওয়াজে মগ্ন থাকতেন, আফগানিস্তানে পাড়ি দিলেন সিলেটের যুবক
এই রাজ্জাক হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান, সাথে ছিলেন তার কিছু বন্ধুরাও। দুশ্চিন্তায় পড়েন তার পরিবারের সদস্যরা। খোঁজ নিয়ে পুলিশ জানায়, রাজ্জাক আফগানিস্তানে চলে গেছেন। এ কথা শুনে যেন আকাশ থেকে পড়েন তার পরিবারের সদস্যরা। কিছুতেই মেনে নিতে পারছিলেন না তারা।
২২:৫৭ ১৫ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1064  
-   1065  
-   1066  
-   1067  
-   1068  
-   1069  
-   1070      
- পরবর্তী >    
- শেষ >>    










































