তারাকান্দায় জাতীয় শোক দিবস পালিত
ময়মনসিংহের তারাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালিখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫:৪৯ ১৫ আগস্ট ২০২১
করোনায় মা হারালেন অভিনেতা সাজু খাদেম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা সাজু খাদেমের মা তহুরুন্নেসা। রোববার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৫:৩৩ ১৫ আগস্ট ২০২১
কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান যোদ্ধারা। ইতোমধ্যে তারা কাবুলের কয়েকটি জেলাও দখলে নিয়েছে।
১৫:২৪ ১৫ আগস্ট ২০২১
পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়াকিনি’র বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
১৫:১১ ১৫ আগস্ট ২০২১
নানা কর্মসূচিতে কমলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটির সূচনা হয়।
১৪:৫৮ ১৫ আগস্ট ২০২১
‘বাংলাদেশকে বঙ্গবন্ধুর সবুজ বাংলায় পরিণত করা হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সবুজ বাংলায় পরিণত করতে দেশজুড়ে বৃক্ষরোপণ শুরু করেছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে তিনি সপরিবারে শাহাদত বরণ করায় তা সম্ভব হয়নি।
১৪:৫০ ১৫ আগস্ট ২০২১
তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত
সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
১৪:৩৬ ১৫ আগস্ট ২০২১
‘আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না’
পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১৪:২৮ ১৫ আগস্ট ২০২১
টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখা যাচ্ছে টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।
১৪:১৭ ১৫ আগস্ট ২০২১
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, ৫ জনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ার ভেণ্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা গেছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৩:০০ ১৫ আগস্ট ২০২১
কে হবেন এবারের ইন্ডিয়ান আইডল?
ভারতের জনপ্রিয় সংগীত বিষয়ক রিয়ালেটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে আজ (১৫ আগস্ট)। প্রতিযোগিতার ১২তম আসরে কে হচ্ছেন মুকুটজয়ী সেই জল্পনা-কল্পনা চলছে সংগীতপ্রেমীদের মনে।
১২:৪৯ ১৫ আগস্ট ২০২১
মৌলভীবাজারে বঙ্গবন্ধু ম্যুরালে প্রশাসন, গণমানুষের শ্রদ্ধা
মৌলভীবাজারে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের পাশে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা জানায় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
১২:০৭ ১৫ আগস্ট ২০২১
দুই মাসের শিশুকে ছুঁড়ে ফেলে বালিশ চাপা দিয়ে হত্যা: সিলেটের সেই আয়ার জবানবন্দী
শিশু নাবিল আহমদকে হত্যার দায়ে অভিযুক্ত আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা শনিবার (১৪ আগস্ট) বিকেলে সিলেট মহানগর আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
১১:২৭ ১৫ আগস্ট ২০২১
মৌলভীবাজারে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭ হাজার
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৫২ জন। মৃত্যুবরণ করেছেন আরও একজন।
১০:৫২ ১৫ আগস্ট ২০২১
হাইতিতে ভূমিকম্পে তিন শতাধিক মৃত্যু
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিন শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। শত শত ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়েছে এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে।
১০:৩৬ ১৫ আগস্ট ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০:২৯ ১৫ আগস্ট ২০২১
১৯৭৫ সালের ১৫ আগস্ট: যেভাবে ঘাতকরা চালায় নারকীয় তাণ্ডব
ঘাতকরা শুধু বাংলাদেশের অভিভাবক বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার শিশু পুত্র শেখ রাসেলসহ অন্য দুই ছেলে, স্ত্রী, ছোট ভাইসহ অন্যান্য স্বজনদেরও হত্যা করে। বঙ্গবন্ধুর অন্য দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।
০১:০৫ ১৫ আগস্ট ২০২১
দেশে করোনা টিকা নিলেন ২ কোটি ৮৮ লাখ মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাস রোধে দেশের ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৯৩১ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৮৩ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন।
২৩:৫০ ১৪ আগস্ট ২০২১
চা বাগানের অন্ধ প্রতিবন্ধী শিল্পী পেলেন প্রধানমন্ত্রীর ঘর উপহার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক অন্ধ প্রতিবন্ধী শিল্পী পাচ্ছেন ৪ লক্ষ টাকা ব্যয়ে সকল প্রকার সুযোগসুবিধা সম্পন্ন পাকা ঘর।
২৩:৩৮ ১৪ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হবে রোববার। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
২৩:০৩ ১৪ আগস্ট ২০২১
‘সারাদেশ বিপক্ষে চলে গেলেও আমি এই মেয়েটার পক্ষে থাকলাম’
কেননা সে কোনো পুরুষের চরিত্রের ঠিকাদারি নিয়া রাখে নাই। কেননা সে কোনো পুরুষরে জোর কইরা রেইপও করে নাই, মদও খাওয়ায় নাই। কেননা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি এখনো অস্পষ্ট। কেননা মদের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়া যাওয়া কোনো ক্ষমার অযোগ্য অপরাধ না। কেননা আমার বেডরুমে আমি কি রাখবো সেইটা পুলিশ অথবা মোর্যাল পুলিশেরা ঠিক কইরা দিবে না।
২৩:০২ ১৪ আগস্ট ২০২১
ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল পাঁচ জনের
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।
২২:৩৯ ১৪ আগস্ট ২০২১
নবীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, প্রশাসনের অভিযান
নবীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল সিএনজি অটোরিকশা চালক। স্থানীয় কিছু গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে শনিবার (১৪ আগস্ট) উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
২২:৩৫ ১৪ আগস্ট ২০২১
জাতীয় শোক দিবসে মৌলভীবাজার প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি
আগামীকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
২২:২১ ১৪ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1066  
-   1067  
-   1068  
-   1069  
-   1070  
-   1071  
-   1072      
- পরবর্তী >    
- শেষ >>    










































