জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।
১৪:৫৭ ১৪ আগস্ট ২০২১
সিনোফার্ম থেকে কেনা আরও ১০ লাখ টিকা আসছে আজ
চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পোঁছাবে আজ শনিবার। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
১৪:৪৫ ১৪ আগস্ট ২০২১
ঢাকা বোট ক্লাবে চাকরির সুযোগ
ঢাকা বোট ক্লাব লিমিটেডে ‘সিকিউরিটি অফিসার (মহিলা)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪:২৩ ১৪ আগস্ট ২০২১
গালির ভয়ের ছবি পোস্ট করতে পারছেন না নিলয়
সম্প্রতি নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। কিন্তু এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার পাশাপাশি বিড়ম্বনারও শিকার হতে হচ্ছে তাকে। জানা গেছে, গালির ভয়ের ছবি পোস্ট করতে পারছেন না।
১৪:১০ ১৪ আগস্ট ২০২১
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে আজ ‘প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চেতনার বঙ্গবন্ধু’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন 'শিল্পী সঙ্গে চিত্ত রঙ্গে'। শনিবার (১৪ আগস্ট) এ অনুষ্ঠানে অনলাইনে আয়োজিত হবে শিশুদের নিয়ে 'প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চেতনার বঙ্গবন্ধু'।
১৪:০৪ ১৪ আগস্ট ২০২১
মাদক মামলায় নাসির ও অমির বিরুদ্ধে চার্জশিট
রাজধানীর বিমানবন্দর থানার মাদক মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৩:৫৯ ১৪ আগস্ট ২০২১
আফগানিস্তানে মার্কিন সেনারা এসে উদ্ধার করছে নিজেদের নাগরিককে
মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছে দেশটির সেনাদের প্রথম দল। আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিতে পৌঁছেছে এসব সেনারা।
১২:২২ ১৪ আগস্ট ২০২১
বয়ফ্রেন্ড একজন থাকলে খুশি, তিনজন থাকলে মহাখুশি: স্বস্তিকা
দৈহিক সৌন্দর্যের পাশাপাশি স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। প্রেম হোক বা সম্পর্ক সবকিছু নিয়েই খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় এবার স্বস্তিকা শেয়ার করলেন একাধিক বয়ফ্রেন্ড থাকার উপকারিতা!
১২:০৭ ১৪ আগস্ট ২০২১
হোমিও-ইউনানি-আয়ুর্বেদের সনদ নিয়ে লিখতে পারবেন না ডাক্তার পদবি
হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক শাস্ত্রে সনদধারীরা তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিকল্প চিকিৎসাব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।
১১:৫১ ১৪ আগস্ট ২০২১
মৌলভীবাজারে ১৫ আগস্টের কর্মসূচি
আগামীকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। মৌলভীবাজারে শোক দিবস পালনে নেওয়া হয়েছে দিনব্যাপী কর্মসূচি।
১১:৪২ ১৪ আগস্ট ২০২১
ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৮ রোহিঙ্গা আটক
ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নোয়াখালীর সুবর্ণচরে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১১:২০ ১৪ আগস্ট ২০২১
মৌলভীবাজারে একদিনে আরও ৭৪ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৭৪ জন।
১১:০৭ ১৪ আগস্ট ২০২১
তাড়াহুড়ো করে বিধিনিষেধ শিথিল, কারিগরি কমিটির উদ্বেগ
বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। স্বাস্থ্যবিধি শিথিল করার বিষয়ে সরকার তাড়াহুড়ো করেছে। সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সিদ্ধান্তপুনর্বিবেচনার জন্য বলেছে জাতীয় কারিগরি ও পরামর্শক কমিটি।
১০:১৯ ১৪ আগস্ট ২০২১
কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা অজগর উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপকে আটক করেছে গ্রামবাসী। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করলে তারা অজগরটিকে উদ্ধার করে রাতে লাউয়াছড়ায় রেসকিউ সেন্টারে নিয়ে আসেন।
০০:০৪ ১৪ আগস্ট ২০২১
‘একজন শিল্পীকে আঘাত করা মানে সমাজকে আঘাত করা’
বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। গত বছর একবার দেশে এসেছিলেন, লকডাউনের আগেই আবার ফিরে গেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন তিনি। বিদেশে থাকলেও দেশের প্রতি তার টান সব সময় চোখে পড়ে। সাম্প্রতিক ইস্যুগুলো নিয়েও তিনি উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শিল্পীদের প্রাপ্য সম্মান না পাওয়া নিয়েও নিজের খেদ ঝাড়লেন এই শিল্পী।
০০:০৩ ১৪ আগস্ট ২০২১
কাবুলে পৌঁছেছেন মার্কিন সৈন্যরা
আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সৈন্যরা। বিবিসি বলছে, মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ হাজার সৈন্যের প্রথম একটি দল কাবুলের কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে ।
২৩:৪৬ ১৩ আগস্ট ২০২১
রাতে ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায় কেনো?
রাতে ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, যার ফলে ঘুম ভেঙে যায় অনেকেরই। আবার কারও কারও পানির পিপাসায় ঘুম ভেঙ্গে যায়, শুধু শুধু গলা মুখ শুকিয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়। চোখ বুজলেই গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, মনে হয় যেন সারাদিনে পর্যাপ্ত পানি পান করা হয়নি। যদি প্রত্যেকদিন আপনি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।
২৩:০১ ১৩ আগস্ট ২০২১
চীনে বন্যায় ২১ জনের মৃত্যু, ৫ শহরে ‘রেড অ্যালার্ট’ জারি
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ২১ জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রদেশটির পাঁচটি শহরে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।
২২:৩১ ১৩ আগস্ট ২০২১
পদ্মাসেতুতে ধাক্কা: ফেরিঘাট স্থানান্তর ও সেনা মোতায়েনের চিন্তা
আবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা। এ নিয়ে ২৩ দিনে চারবার সেতুর পিলারে ধাক্কা খেল ফেরি। এর মধ্যে ১০ নম্বর পিলারে চার দিনের মাথায় দ্বিতীয়বারের মতো ধাক্কা লাগল। এসব ধাক্কায় পিলারের পাইল ক্যাপের (পানির অংশে) সিমেন্টের আস্তর উঠে গিয়ে সেখানে গর্তের সৃষ্টি হয়েছে।
২২:২৫ ১৩ আগস্ট ২০২১
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার ভিতরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
২২:০০ ১৩ আগস্ট ২০২১
মমেকে ৬ হাজার ৪০৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ৪৪৮টি-সহ অদ্যাবধি সর্বমোট ৬ হাজার ৪০৪টি সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
২১:৫৯ ১৩ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিরোধীদের রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন
এদেশে বঙ্গবন্ধুকে অস্বীকারকারী ও স্বাধীনতাবিরোধীদের রাজনীতি চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
২১:৫০ ১৩ আগস্ট ২০২১
‘ফেরি কাকলী’র মাস্টার-সুকানি বরখাস্ত
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়া 'কাকলী' ফেরির মাস্টার মো. বাদল হোসেন ও হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি। সঠিকভাবে ফেরি চালাতে না পারায় ওই দুই জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২১:৪৮ ১৩ আগস্ট ২০২১
১৪ দিনের কোয়ারেন্টাইনে পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেয়া হয়।
২১:২৭ ১৩ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1068  
-   1069  
-   1070  
-   1071  
-   1072  
-   1073  
-   1074      
- পরবর্তী >    
- শেষ >>    










































