জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করার নিয়ম
আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
২১:১৮ ১৩ আগস্ট ২০২১
১৫ আগস্ট দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট, বা'দ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
২১:০৬ ১৩ আগস্ট ২০২১
চীন থেকে এলো আরও ১০ লাখ টিকা
চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
২১:০৪ ১৩ আগস্ট ২০২১
ঢাকা বিভাগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত
করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ হতে দেশব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
২০:৫৭ ১৩ আগস্ট ২০২১
সিলেটে সিসিটিভি ফুটেজে ২ মাসের শিশু খুনের দৃশ্য
দুই মাসের নিষ্পাপ শিশুকে খুন। যে আয়া শিশুটির দেখাশোনার দায়িত্বে ছিলো সেই হত্যাকারী। সিসিটিভি ক্যামেরায় উঠে এসেছে এই খুনের ভয়ঙ্কর দৃশ্যটি। ঘটনাটি সিলেটের বাগবাড়িতে ঘটেছে।
২০:২১ ১৩ আগস্ট ২০২১
কেন জামিন পেলেন না পরীমনি?
পরীমনিকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে...
১৯:৫৪ ১৩ আগস্ট ২০২১
লন্ডনে এ লেভেল পরীক্ষায় সেরা মেধাবীর তালিকায় মৌলভীবাজারের তাহবীব
লন্ডনের কেন্ট শহরের ‘বাটন কোট গ্রামার স্কুল’ থেকে বাংলাদেশী বংশদ্ভুত শিক্ষার্থী মোহাম্মদ তাহবীব চার বিষয়ে এ স্টার পেয়ে সেরা মেধাবীর তালিকায় স্থান পেয়েছে। ম্যাথস, হিস্ট্রি, ফিজিক্স ও ফারদার ম্যাথস বিষয়ে এ স্টার পায়।
১৯:২৩ ১৩ আগস্ট ২০২১
ময়মনসিংহকে ডিজিটাল যুগের উপযোগী করতে হবে: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পলল বিধৌত উর্বর মাটি, বিপুল প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্যগত সংস্কৃতি এবং হাওরের বিস্তৃর্ণ জলরাশি পরিকল্পিত উপায়ে কাজে লাগানোর মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহকে জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব।
১৯:০১ ১৩ আগস্ট ২০২১
রেসিপি: পেয়ারার জেলি
জেলি খেতে অনেকেই পছন্দ করে। বিশেষ করে শিশুদের কাছে খুবই প্রিয় একটি খাবার এই জেলি। ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু পেয়ারার জেলি।
১৮:২১ ১৩ আগস্ট ২০২১
করোনা: দৈনিক মৃত্যু নামল দুইশ’র নিচে, শনাক্ত ছাড়াল ১৪ লাখ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৮ হাজার ৪৬৫ জনকে।
১৮:০১ ১৩ আগস্ট ২০২১
হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
খুলনার রূপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলাপাড়ায়, মৌলভীবাজারের কুলাউড়া এবং ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন হত্যা ও সারাদেশে হিন্দু পরিবারের উপর হামলা ও মন্দিরের প্রতিমা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭:৩৮ ১৩ আগস্ট ২০২১
পিএসজিতে মেসির প্রথম অনুশীলন
দীর্ঘ ২১ বছর পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরই মধ্যে পিএসজিতে প্রথম অনুশীলন সারলেন লিওনেল মেসি।
১৭:২১ ১৩ আগস্ট ২০২১
রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
খুলনার রুপসা উপজেলায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িঘর ও দোকানপাঠ ভাঙচুর, সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার প্রতিবাদ এবং সরকারি বাজেট ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬:৫৬ ১৩ আগস্ট ২০২১
পদ্মা সেতুতে আঘাত যেন হৃদয়ে আঘাত: নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু এখন বাস্তবতা। এ সেতুর নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এ সেতুতে আঘাত যেন হৃদয়ে আঘাত। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন তবে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১৬:৪১ ১৩ আগস্ট ২০২১
মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলাকারীদের শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন
খুলনায় রূপসা উপজেলার মন্দির ও হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িঘর ও দোকানপাঠ ভাঙচুরের প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬:২৮ ১৩ আগস্ট ২০২১
রিমান্ড শেষে কারাগারে প্রযোজক রাজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই দফা রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১৬:১৬ ১৩ আগস্ট ২০২১
যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান
যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৩ আগস্ট) দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৫:৫৭ ১৩ আগস্ট ২০২১
জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১৫:৩৫ ১৩ আগস্ট ২০২১
‘যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িয়েছেন, তাদেরও শাস্তি হবে’
আইনের ঊর্ধ্বে কেউ নয়। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন, তাদেরও শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
১৫:০০ ১৩ আগস্ট ২০২১
হলি আর্টিজান নিয়ে সিনেমা ‘ফারাজ’, নির্মাণ বন্ধে আইনি নোটিশ
রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলা হয়। এ ঘটনায় দেশি-বিদেশি ২৮ জন মানুষ নিহত হন। এদের মধ্যে ছিলেন ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদ।
১৪:৪৮ ১৩ আগস্ট ২০২১
পরীমনির জামিন আবেদন, দেখানো হয়েছে যেসব কারণ
মাদকদ্রব্য আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির জামিনের আবেদন করেছেন তার আইনজীবী মজিবুর রহমান। শুক্রবার (১৩ আগস্ট) জামিনের আবেদন শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে অনুষ্ঠিত হবে।
১৪:৩০ ১৩ আগস্ট ২০২১
চীনের উপহারের ১০ লাখ টিকা আসছে সন্ধ্যায়
চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আজ দেশে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকা বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
১৪:১৯ ১৩ আগস্ট ২০২১
তারেক মাসুদ ও মিশুক মুনীর চলে যাওয়ার দশ বছর
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। সেদিন আরও তিনজন নিহত হন। ওই তিনজন হলেন চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।
১৩:৫৭ ১৩ আগস্ট ২০২১
ফের পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা
মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে আবারো ধাক্কা দিয়েছে ফেরি। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পিলারটিতে ধাক্কা দেয়।
১৩:৩৪ ১৩ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1069  
-   1070  
-   1071  
-   1072  
-   1073  
-   1074  
-   1075      
- পরবর্তী >    
- শেষ >>    










































