ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

প্রকাশিত: ১৮:০৯, ৩০ আগস্ট ২০১৯
আপডেট: ১৮:০৯, ৩০ আগস্ট ২০১৯

আজ ভারী বৃষ্টি হতে পারে

আজ শনিবার (৩১ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়