আপডেট: ০৪:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৯
কাশ্মির ইস্যু: মোমেনকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ইস্যু নিয়ে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে টেলিফোন করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
মঙ্গলবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাঝে টেলিফোনে কথা হয় বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।
টেলিফোনে শাহ মেহমুদ কোরেশি বলেন, জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে নেয়ার ভারতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন।
জম্মু-কাশ্মিরের তীব্র খাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধ সংকট, টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া ও প্রায় মাসব্যাপী অচলাবস্থায় মানবাধিকার ও মানবিক পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে বলে জানান কোরেশি। এছাড়া জম্মু-কাশ্মিরে নেয়া ভারতীয় পদক্ষেপগুলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জম্মু-কাশ্মীরে ইস্যুটি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দুই পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন।
জম্মু-কাশ্মিরকে বিশেষ মর্যাদা ও স্বায়ত্তশাসন দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়টিকে ‘ভারতের অভ্যন্তরীণ ইস্যু’ বলে মনে করে বাংলাদেশ। গত ২১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।
বলা হয়, বাংলাদেশ মনে করে, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল দেশটির অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ নীতিগতভাবে সবসময়ই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এ অঞ্চলের সব দেশের জন্য অগ্রাধিকার।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























