আপডেট: ০৫:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৯
মুখের অতিরিক্ত তিল দূর করার সহজ উপায়
মুখের ছোট্ট একটা তিল সৌন্দর্য্য বাড়িয়ে দেয় অনায়াসেই। কিন্তু সেই তিল যদি অতিরিক্ত হয়ে যায় তবে সৌন্দর্য্য বাড়ার বদলে কমাটাই স্বাভাবিক। অতিরিক্ত তিল দেখতে বিশ্রি দেখায়। অনেকের মুখেই ছোট ছোট তিলে ভরে যায়। আর এটি এমন একটি সমস্যা যা সহজে দূর হতে চায় না।
তবে কিছু কার্যকরী টিপস জানা থাকলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক মুখের অতিরিক্ত তিল দূর করার উপায়গুলো-
১. একটি ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল, তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে পেষ্ট তৈরী করুন। তারপর মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আধা ঘণ্টা পর অবশ্যই আবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।
২. এক চা চামচ শুকনা হলুদের গুড়ার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে পেষ্ট তৈরী করুন। তিল বা কালো দাগের উপর আঙ্গুল দিয়ে পেস্টটি লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভালো ভাবে ধুয়ে ফেলুন। এতে পুরোপুরি ভাবে দাগ দূর হবে।
৩. প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ দারুচিনি গুড়া ভিজিয়ে রাখুন। প্রতিদিন সকালে এই পানি দিয়ে মুখ ধুলে মুখের দাগ আস্তে আস্তে কমে আসে।
৪. তিন চা চামচ দই, এক চা চামচ ময়দা এক সঙ্গে মিশিয়ে পেষ্ট তৈরী করে ১০ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে ত্বকের কালো দাগ ও তিল আস্তে আস্তে হালকা হয়ে আসবে। ৫. মসুড়ের ডাল বাটা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে করেও কাজ হবে।
৬. কাঁচা হলুদ, দুধ, মধু ও তিলের তেল একসঙ্গে অল্প আচেঁ জ্বাল দিয়ে আঠালো হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। এবার আঠালো তরল অংশটুকু ফ্রিজে রেখে দিন। প্রতিদিন বাইরে থেকে ফিরে এটি ব্যবহার করুন।
৭. নিম পাতার রস, পাতি লেবুর রস, মুলতানী মাটি একসঙ্গে মিশিয়ে পেষ্ট তৈরী করুন। চোখ বাদে মুখের বাকি অংশে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৮. ময়দা গরম পানিতে গুলে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে ঠাণ্ডা করে ত্বকে লাগিয়ে নিন। এতে ত্বকের কালো তিল আস্তে আস্তে হালকা হয়ে যাবে।
৯. মধু, লেবু, গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে একসঙ্গে পেষ্ট তৈরী করুন। প্রতিদিন এই প্যাকটি মুখে লাগালে কাজ হবে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























