ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৫:৩৫, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:৩৫, ৪ সেপ্টেম্বর ২০১৯

চোট কাটিয়ে ব্রাজিলে নেইমার

স্পোর্টস ডেস্ক: চোটের কারণে জাতীয় দলের বাইরে কেটেছে নেইমারের অনেকদিন। দলের সাথে খেলতে পারেন নি কোপা আমেরিকায়। এদিকে পিএসজির সাথেও চলছিলো মনোমালিন্য। গুঞ্জন উঠেছিলো পিএসজি ছেড়ে নেইমার হয়তো আবার ভিরবেন পুরোনা দল বার্সায়। কিন্তু এই আশাও আপাতত দনিভে গেছে। কারণ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে ক্লাবগুলোতে দলবদলের সময়সীমা। তাই চুক্তি অনুযায়ী অন্তত ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত নেইমারকে থাকতে হবে পিএসজিতেই।

এদিকে জাতীয় দলের খেলা থাকায় বন্ধ আছে ক্লাব ফুটবল। এই সময়ে যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। কোচ তিতে এই দুই ম্যাচেই পেতে চাইছেন নেইমারকে। দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে মিয়ামিতে পৌঁছেছেন নেইমার। তার সঙ্গে আছেন পিএসজি সতীর্থ থিয়াগো সিলভাও।

৬ সেপ্টেম্বর মিয়ামিতে কলম্বিয়া ও ১০ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়