আপডেট: ০৬:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৯
বাণিজ্য নিয়ে ভ্লাদিভস্তকে পুতিন ও মোদির বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে উভয়ে দু’দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য জোরদার এবং বিশেষ করে জ্বালানি ও অস্ত্র চুক্তি নিয়ে কথা বলবেন।
ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বুধবার এ দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ক্রিমিয়া দখলকে কেন্দ্র করে পশ্চিমা অবরোধের পরিপ্রেক্ষিতে এশীয় দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ২০১৫ সাল থেকে রাশিয়া ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের আয়োজন করে আসছে।
ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশান্স এর বিশ্লেষক আলেক্সাই কুপ্রিয়ানভ বলেন, রাশিয়া ও ভারতের মধ্যে রাজনৈতিক কোনো মতানৈক্য নেই। সুতরাং কৌশলগত অংশীদার এ দুদেশের আলোচনায় অর্থনীতিই গুরুত্ব পাবে।
এ দুনেতা ২০০১ সাল থেকে একে অপরের পরিচিত। শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেছেন, তিনি এবং পুতিন বিশেষ সম্পর্ক উপভোগ করছেন।
রোসিয়াস্কো গ্যাজেটা পত্রিকাকে মোদি আরো বলেন, আমাদের সম্পর্কের বিশেষ রসায়ন রয়েছে। এটি একটি বিশেষ সম্পর্ক।
রাশিয়া ও ভারতের মধ্যে ২০১৮ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ১১শ’ কোটি ডলার।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























