ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৫২, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৫২, ৪ সেপ্টেম্বর ২০১৯

সাদা জার্সিতে সবুজে লেখা টাইগারদের নাম

বিশ্বক্রিকেটে বদলে গেছে টেস্ট ক্রিকেটের জার্সি। সাদা জার্সির পেছনে যুক্ত হয়েছে নাম ও নম্বর। বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজ থেকে চালু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট জার্সিতে নাম ও নম্বর যুক্ত হয়েছে অ্যাসেজ থেকেই। সেই ধারায় সবগুলো দলের জার্সিতেই যুক্ত হয়েছে নাম-নম্বর।

বাংলাদেশ-আফগানিস্তানে একমাত্র টেস্টেও থাকছে নাম ও নম্বর। টাইগারদের জার্সির পেছনে তাদের নাম-নম্বর লেখা হয়েছে সবুজ রঙে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মেতেছে জার্সি মহড়ায়। বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া হয় সাকিব-মিরাজদের কয়েকটি ছবি। যেখানে দেখা যায় তাদের জার্সির পেছনে নাম ও নম্বর।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়