আপডেট: ০৭:৩৯, ৪ সেপ্টেম্বর ২০১৯
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট
আইনিউজ ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নানামুখী সংকট ইস্যুতে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাইকমিশনার, কানাডার ডেপুটি হাইকমিশনার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক সমন্বয়ক অংশ নেন। আর ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
বৈঠক শেষে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডঃ কামাল হোসেন বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, আমরা তোলে ধরেছি, কুটনীতিকরা শুনেছেন। আসম আবদুর রব বলেন, চায়ের আড্ডায় মঈন খানের বাসায় এসেছিলাম, সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























