আপডেট: ১৩:২৪, ৪ সেপ্টেম্বর ২০১৯
অবৈধভাবে ফ্রান্স যাওয়ার পথে নিখোঁজ বিশ্বনাথের ফরিদ
বিশ্বনাথ: বিশ্বনাথের ফরিদ উদ্দিন রাশিয়া গিয়েছিলেন ফুটবল বিশ্বকাপ ২০১৮ দেখার জন্য। খেলা শেষ হলে তিনি রাশিয়া থেকে ইউক্রেন যান এবং সেখানে দীর্ঘ কয়েক মাস অবস্থান করে দালালের মাধ্যমে অবৈধভাবে ফ্রান্স যাওয়ার প্রস্তুতি নেন।
ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে গত রোববার স্লোভাকিয়ার একটি জঙ্গলে রাখা হয় তাকে। এরপর থেকে দালালসহ অন্যদের খোঁজ পেলেও ফরিদ নিখোঁজ রয়েছেন। এমনটাই দাবি করছে ফরিদের পরিবার।
জানা যায় ফরিদ উদ্দিন আহমদ (৩৫) সাবেক এক ব্যাংক কর্মকতা। ৬ ভাই এক বোনের মধ্যে সবার বড় নিখোঁজ ফরিদ সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পাশ্ববর্তি কারিকোনা সমশাদ আলী ও সমরুন নেছা দম্পতির বড় ছেলে।
এ ব্যাপারে নিখোঁজ ফরিদের বাবা সমশাদ আলী বলেন, তার ধারনা দালাল তার ছেলেকে স্লোভাকিয়ার জঙ্গলে ফেলে অন্যদের নিয়ে ফ্রান্সে চলে গেছে। স্লোভাকিয়ার ওই জঙ্গল থেকে তার ছেলেকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবিও করেছেন তিনি।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























