আপডেট: ১৪:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৯
নবীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৯টি গবাদিপশু পুড়িয়ে হত্যা
নবীগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় 'পূর্ব শত্রুতার জের ধরে' এক কৃষকের ৯টি গবাদিপশু রাতের আধারে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার ভোর রাতে কোনো এ সময় উপজেলার সমরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মখলিছ উল্লাহর ছেলে কৃষক জফর মিয়ার গোয়াল ঘরে ভোররাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপদাহ ও গরুর ডাক শুনে ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পান জফর। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণণে আনলেও সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় একটি ষাঁড়, ৪টি গাভী, ২টি বাছুরসহ ৭টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়। এতে ওই কৃষকের অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কৃষক জফর মিয়া বলেন, আমার সন্দেহ হয় আমার প্রতিপক্ষরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি প্রশাসনের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে জেলা গোয়েন্দা শাখাসহ জেলার সকল অপারেশনাল ইউনিটকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আসামি যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
আইনিউজ/এইচএ- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























