ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১৪:৩৭, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:৩৭, ৪ সেপ্টেম্বর ২০১৯

নারী উত্ত্যক্তের ঘটনায় দিরাইয়ে আটক ১

দিরাই: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে সানু মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। উত্যক্তের শিকার নারীর বাবার দিরাই থানায় করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত সানু মিয়া (৩০)কে আটক করা হয়। অভিযোগপত্রে ওই নারীর বাবা উল্লেখ করেন, তার মেয়ে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে মামার বাড়ি থেকে দিরাই কলেজে লেখাপড়া করতো। সে সময় থেকে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সানু মিয়া (৩০) তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ হয়েছে । এ বিষয়ে কথা বললে ওই নারীর বাবা জানান, গতবছর আমার মেয়েকে জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে বিয়ে দিলেও সানু আমার মেয়ের পিছু ছাড়েনি। সে মানুষের কাছে বলে বেড়ায় কিভাবে এ মেয়ে স্বামীর সংসার করে তা আমি দেখে নেব। এসব বলে সে বিভিন্ন সময়ে নিজের মোবাইল থেকে এবং বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে আমার মেয়ের মার্জিত ছবিকে ইডিট করে পর্ণ ছবি বানিয়ে ফেসবুকে পোষ্ট দেয় এবং আমার মেয়ে সম্পর্কে খারাপ মন্তব্য করে। তার এ গর্হিত কাজের জন্য  বর্তমানে আমার মেয়ের সংসার ভাঙ্গার পথে। আমার মেয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে, মেয়েকে বাঁচাতে আমি আইনের আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে দিরাই থানার এস আই দেবপ্রিয় পণ্ডিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে সানু মিয়াকে গত রাতে আটক করা হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়