ঢাকা, রোববার   ২৪ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩

প্রকাশিত: ০৮:৫১, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৮:৫১, ৫ সেপ্টেম্বর ২০১৯

ইতিহাসের পাতায় নাম লেখালেন আফগান অধিনায়ক রশিদ খান

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলছে আফগানিস্তান। আর এই ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসের পাথায় নাম লেখালেন আফগান অধিনায়ক রশিদ খান। কেননা এই লেগ স্পিনারই টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক! সফরে একমাত্র টেস্টে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে আফগানিস্তান। ম্যাচের ফল যাই হোক, টসে এসেই বিরল এক রেকর্ড নিজের করে নিয়েছেন রশিদ। টেস্ট অধিনায়কত্বে অভিষেকের দিন রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দেওয়া আগের ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে টস করার দিন টাইবুর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। টাইবুর আগে দীর্ঘদিন রেকর্ডটি ছিল মনসুর আলি খান পতৌদির দখলে। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত পতৌদির নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল ২১ বছর ৭৭ দিন বয়সে। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে রেকর্ডটি গড়েছিলেন তিনি। ৪২ বছর পর পতৌদির রেকর্ড ভেঙেছিলেন টাইবু। তার ১৫ বছর পর নতুন রেকর্ড গড়লেন রশিদ। আইনিউজ/এইচএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়