ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩

প্রকাশিত: ০৯:১০, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:১০, ৫ সেপ্টেম্বর ২০১৯

সীমান্তে দেয়াল গড়ার জন্য টাকা চাইলেন ট্রাম্প : মেলেনি কংগ্রেসের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই মেক্সিকো সংলগ্ন সীমান্তে দেয়াল গড়ার জন্য ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কংগ্রেস এতে অনুমোদন না দেওয়ায় অচলবস্থার সৃষ্টি হয় দেশটিতে। ডয়েচে ভেলে বাংলা জানায়, সীমান্তে দেয়াল গড়ার কাজে ৩৬০ কোটি ডলার জোগাড় হয়ে গেছে। আর ট্রাম্পকে এই অর্থ দিতে পেন্টাগনকে ব্যয় কমাতে হয়েছে সামরিক খাতে। প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানান, সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে সীমান্তে দেয়াল তোলার জন্য এই ৩৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দক্ষিণে ২৮২ কিলোমিটার (১৭৫ মাইল) দীর্ঘ এ দেয়াল গড়ার জন্য ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের সংসদ সদস্যরা তাতে অনুমোদন না দেওয়ায় গত ফেব্রুয়ারিতে তিনিজাতীয় জরুরি অবস্থাঘোষণা করেন। এতে সৃষ্টি হয় দেশটিতে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা। প্রায় ৩৫ দিন ধরে চলা শাটডাউনে বন্ধ থাকে দেশটির অনেকগুলো সরকারি সেবা। সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে অর্থ নিয়ে সীমান্ত দেয়াল নির্মাণে ব্যয়ের অনুমোদনের কথা জানিয়ে সেনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে একটা চিঠি লিখেছেন মার্ক এসপার। সেখানে তিনি বলেছেন, “জাতীয় জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য দেয়াল নির্মাণের প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন  আর সে কারণেই পেন্টাগন এ অর্থ অনুমোদন করেছে।এ দিকে সেনাবাহিনীর প্রকল্পের টাকা নিয়ে সীমান্তে দেয়াল গড়ায় ব্যয় করার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, “এটি (অর্থ অনুমোদন) সেনাবাহিনীর সদস্যদের গালে থাপ্পড়।তিনি জানান, তার দল  দেয়াল গড়ায় অর্থ ব্যয়ের কঠোর বিরোধিতা করবে। আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়