প্রকাশিত: ১৪:৪৮, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১৫:৪৬, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১৫:৪৬, ২৫ এপ্রিল ২০১৯
নুসরাত হত্যা মামলা: অন্যতম আসামি মহিউদ্দিন শাকিল গ্রেপ্তার
ফেনী: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি মহিউদ্দিন শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় শাকিলকে।
শাকিলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
শাকিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ও উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকার প্রবাসী রুহুল আমিনের ছেলে।
এর আগে নুসরাত হত্যা মামলার আসামি শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিন দায় স্বীকার করে ফেনীর আদালতে জবানবন্দি দেন। ১৪ এপ্রিল দেওয়া তাঁদের জবানবন্দিতে উঠে আসে-হত্যার পরিকল্পনা ও হত্যাকাণ্ডের দিন পাহাড়ার দায়িত্বে ছিলেন শাকিল । একই জবানবন্দি দিয়েছিলেন গ্রেপ্তার আরেক
আসামি আব্দুল কাদের।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১০ এপ্রিল তিনি মারা যান।
নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত আটজন আদালতে হত্যার দায় স্বীকার করে তাদের জবানবন্দি দিয়েছেন। এরা হলেন- নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ।
এছাড়াও এই ঘটনার সাথে জড়িত সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদাক মাকসুদ আলমস, মহিউদ্দিন শাকিলসহ এ পর্যন্ত ২২ জনকে জনকে গ্রেফতার করেছে পিবিআই।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























