ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৮:০৮, ২৬ এপ্রিল ২০১৯
আপডেট: ০৮:০৮, ২৬ এপ্রিল ২০১৯

ছিনতাইয়ের অভিযোগে জগন্নাথের দুই শিক্ষার্থীকে বহিষ্কার

বহিষ্কৃতরা হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফাহিম আহমেদ খান এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের মারুফ আহমেদ। দুইজনের বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ মার্চ নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার বন্ধুদের সাথে ঘুরতে আসলে বাহাদুর শাহ পার্কে ডেকে তাদের সঙ্গে অশোভন আচরণ করে সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সাথে দুইজনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আগামী সাত দিনের মধ্যে তাদের স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না, সে ব্যাপারে লিখিত জবাব দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়