প্রকাশিত: ১১:৫১, ২৭ এপ্রিল ২০১৯
আপডেট: ১১:৫১, ২৭ এপ্রিল ২০১৯
আপডেট: ১১:৫১, ২৭ এপ্রিল ২০১৯
অভিনেত্রী রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজী আফসারীর সম্মানে তার জন্মদিন উপলক্ষে ডুডল প্রকাশ করেছে সার্চজায়ান্ট গুগল। রোজী আফসারী রোজী সামাদ নামেও বেশ পরিচিত।
১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। আজ মঙ্গলবার প্রখ্যাত এই অভিনেত্রীর ৭৩তম জন্মদিন।সোমবার রাত ১২টার পর থেকেই চোখে পড়ছে বিশেষ এই ডুডল। গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল প্রখ্যাত এই অভিনেত্রীর মুখ। ঐতিহ্যবাহী পোশাকে বেশ পরিপাটি দেখাচ্ছে তাকে। চুলের খোঁপায় গুঁজে দেয়া ফুল। বাংলা ও উর্দু সিনেমাতে অভিনয় করেছেন প্রখ্যাত এই অভিনেত্রী। সেটি বোঝাতে ৭৩তম জন্মদিন বাংলা ও উর্দু হরফে লেখা হয়েছে।
১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় শুরু করেন রোজী আফসারী। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ চলচ্চিত্রে অভিনয় করে।
প্রায় চার দশক ধরে এই অভিনেত্রী প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে।
২০০৭ সালে মাত্র ৫৭ বছর বয়সে ইন্তেকাল করেন রোজী আফসারী।
বিশেষ কোনো দিবস, কোনো ব্যক্তির জন্মদিন উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























