ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৫৮, ১৬ আগস্ট ২০২১

ফের হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

শারীরিক অসুস্থার জন্য ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। 

গত শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মামুন হাসান বলেন, হঠাৎ করে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে বলেও জানান মামুন হাসান।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়