ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৫৯, ১৬ আগস্ট ২০২১

দেশে করোনার নতুন ধরন শনাক্ত

দেশে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টটি পেরুর ল্যাম্বডাও (সি.থার্টি সেভেন) নামে পরিচিত, যা ইতোমধ্যে বিশ্বের ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে এসব তথ্য জানা গেছে। সেখানে জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

জিনোম সিকোয়েন্স যৌথভাবে করেছে বিসিএসআইআর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জিনোম সিকোয়েন্সের তথ্য থেকে জানা যায়, রাজধানীতে ৪৯ বছর বয়সী একজন নারীর নমুনা সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। মার্চ মাসে সংগ্রহ করা নমুনায় ল্যাম্বডার উপস্থিতি পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তুন ভ্যারিয়েন্ট প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা বিষয়টি এখনও বিস্তারিত জানি না। বিসিএসআইআর থেকেও আমাদেরকে কিছু জানায়নি। তাই এর বেশি আপাতত বলতে পারছি না।

উল্লেখ্য, গত বছর মার্চে দেশে করোনা শনাক্ত হয়। এরপর থেকেই করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরন ও দক্ষিণ আফ্রিকা ধরন ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর এ বছর ৮ মে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই এ ধরনটিতে আক্রান্ত। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়