ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৩১, ১৬ আগস্ট ২০২১

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিশ্ব দরবারে নিজেদেরকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মকে জানতে হবে। বাংলাদেশকে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত এবং নিরাপদ আবাসস্থলে আবাসস্থলে রুপান্তরিত করতে ভূমিকা রাখতে হবে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে গেছেন। আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুজলা সুফলা উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্ববাসী আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাণিজমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ তাঁদের পরিবারের শহিদ সকল সদস্যগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মরহুমগণের আত্মার মাগফিরাত কামনা করেন। 

এরপর তিনি চ্যান্সেরির বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে জাতির পিতার জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র “চিরঞ্জীব বঙ্গবন্ধু” প্রদর্শন করা হয়। কনসাল জেনারেল তারেক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিন এ খান, বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এর ঊধ্বর্তন কর্মকর্তাগণসহ লস এঞ্জেলস -এ বসবাসরত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়