নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৭, ১৬ আগস্ট ২০২১
দেশে করোনায় আরও ১৭৪ মৃত্যু, শনাক্ত ৬৯৫৯
ফাইল ছবি
মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন।
সোমবার (১৬ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৫টি নমুন পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৬ হাজার ৯৫৯ জন, যাতে দৈনিক শনাক্তের হার ২১.০৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৮৬৯ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৮৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৯০ জন পুরুষ এবং ৮৪ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৪ হাজার ৩৪৯ জন।
অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























