ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ০০:৪৪, ১৮ আগস্ট ২০২১

বুধবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন বুধবার (১৮ আগস্ট)। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এই টিকা গ্রহণ করবেন। 

জানা গেছে, এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে সার্বিক নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী আবদুস সাত্তার।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বুধবার দুপুর ২টায় হাসাপাতালে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।’

এর আগে গত ১৯ জুলাই বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।  সেসময় গাড়িতে বসেই টিকা নেন তিনি।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়