ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৪০, ১৯ আগস্ট ২০২১

পবিত্র আশুরার ছুটি ২০ আগস্ট

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটির নির্ধারিত তারিখ ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট ২০২১ তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে।

যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুন:নির্ধারণ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

আইনিউজ/শাফায়াত

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়