ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ১৮:১৪, ১৯ আগস্ট ২০২১

গুরুতর অসুস্থ বাবুনগরী, নেওয়া হয়েছে হাসপাতালে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জামেয়া সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি স্ট্রোক করায় বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেয়া হয়। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বলে জানিয়েছে সূত্র। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আল্লামা জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়