ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৫৮, ১৯ আগস্ট ২০২১

করোনাকে জয় করে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

আবুল মাল আবদুল মুহিত

আবুল মাল আবদুল মুহিত

করোনাভাইরাসকে জয় করে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরেন তিনি। তখন বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনী সোফিয়া ও মারশিয়া। বাসায় ফিরে নাতনীদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে।

এর আগে গত ২৭ জুলাই জানা গিয়েছিল বড় ছেলে শাহেদ মুহিতসহ কোভিড পজিটিভ হয়েছেন আবুল মাল আবদুল মুহিত। করোনা শনাক্তের পর বনানীতে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে সতর্কতার জন্য ২৯ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় আবদুল মুহিতকে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়