ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫২, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ০০:৩২, ২০ আগস্ট ২০২১

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির ঘোষণা

হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করল সংগঠনটি। বৃহস্পতিবার রাতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা মাওলানা মুহিব্বুল্লাহকে আমিরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরেশদ বিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সংগঠনের শুরা মিটিং হয়নি, ফোনে ফোনেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে মহাসচিব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়