ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ২০ আগস্ট ২০২১
আপডেট: ২১:৩৫, ২০ আগস্ট ২০২১

জাপান থেকে চতুর্থ চালানে আসছে ৮ লাখ টিকা

চতুর্থ চালানে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরও প্রায় আট লাখ ডোজ বাংলাদেশে আসছে। শুক্রবার (২০ আগস্ট) অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা নিয়ে নারিতা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

আগামীকাল (শনিবার) টিকা বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে। জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই চালান ধরে অ্যাস্ট্রাজেনেকার ২.৪ মিলিয়ন বা ২৪ লাখেরও বেশি ডোজ টিকা বাংলাদেশকে দিলো জাপান। কোভ্যাক্সের আওতায় জাপান মোট ৩০ লাখেরও বেশি ডোজ টিকা বাংলাদেশকে দেবে।

টিকার চালান রওয়ানা হওয়ার সময় নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. জাকির হোসেন ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) আরিফ মোহাম্মদ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়