ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ২১ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১৩, ২১ আগস্ট ২০২১

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

কোভ্যাক্সের আওতায় জাপানের উপহারের টিকার চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। 

শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মি‌নি‌টে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। 

তিনি বলেন, চতুর্থ চালানে জাপান সরকারের উপহারের সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। ৩টা ২৫মি‌নি‌টে টিকা বহনকারী ফ্লাইট‌টি ঢাকায় এসে পৌঁছায়। জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট। 

উল্লেখ্য, গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।

এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়