ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ২২ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৪৯, ২২ আগস্ট ২০২১

জিয়া পরিবার, খুনি পরিবার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া পরিবার, খুনি পরিবার। খুনি জিয়া যে হত‍্যাকান্ড শুরু করেছিল, খালেদা জিয়া ও তারেক জিয়া একই পথে হেঁটেছে। তারা খুনি পরিবার হিসেবে চিহ্নিত। খুনিরা যাতে মাথা উচু করে দাঁড়াতে না পারে সে ব‍্যাপারে সতর্ক থাকতে হবে। খুনিদের বাংলার জনপদ ব‍্যবহার করতে দেয়া হবেনা। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলার খুনিদের খুজে বের করে বিচার করা হবে এবং দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

প্রতিমন্ত্রী রোববার (২২ আগস্ট) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পরে গিমাডাঙ্গা নাসেরিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ, নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু মাজার মসজিদ কমপ্লেক্সে দোয়া মাহফিল এবং শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া ও ব্যবহার্য সামগ্রী বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যার পর বিচার করা যাবেনা মর্মে আইন পাশ করা হয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত‍্যার বিচারের পথ প্রশস্থ করে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার মাধ‍্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব এবং সে লক্ষ‍্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান মো. আলমগীর, বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন,  বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও  টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়