ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ২২ আগস্ট ২০২১

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহে দেশে আনা হবে

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বর্তমানে আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে।

রবিবার গণমাধ্যমকে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আফগানিস্তানে আটকে পড়েছেন, আমরা খুবই আশাবাদী শিগগিরই তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা ত্রিপক্ষীয় মাধ্যমে কিছু মানুষের সহায়তায় বেশ অনেক দূর এগিয়েছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে। অনেক দেশেই ট্রানজিট দিতে রাজি রয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করা হবে।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিদেশি নাগরিকেরা আফগানিস্তান ছাড়ছেন। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন। সব মিলিয়ে আফগানিস্তানের প্রায় ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনিউজ/এসডি

 

আইনিউজ ভিডিও

তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা

তালিবানি যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা

তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়