নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৬, ২২ আগস্ট ২০২১
শোককে শক্তিতে পরিণত করে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান
ফাইল ছবি
শোককে শক্তিতে পরিণত করে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিসের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে যারা ছিল তাদের প্রকাশ্যে আনা ও পালাতক খুনিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি পঁচাত্তরের ১৫ আগস্টকে বাঙালি জাতি ও বিশ্বের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল করার ক্ষেত্রে একটা কমন প্লাটফর্ম তৈরিতে কাজ করছে সরকার। তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “ মুজিব আমার পিতা” এনিমেশন মুভি তৈরি করেছে। এই মুভির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ এতোদিন সিঙ্গাপুরের মতো হতো। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
এ সময় অন্যান্যের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























