নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৯, ২৩ আগস্ট ২০২১
‘দ্রুত নিষ্পত্তি হবে মেজর সিনহা হত্যা মামলা’
পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলা দ্রুতই নিষ্পত্তি সম্ভব হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল ইসলাম।
সোমবার বিকালে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
এর আগে সকালে সিনহা হত্যা মামলার ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম দিনে মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিপি ফরিদুল ইসলাম বলেন, ‘মামলার দীর্ঘ প্রক্রিয়ার কোনো সুযোগ নেই। করোনার কারণে কোর্ট বন্ধ ছিল বিধায় এটা দেরি হয়েছে। আজকে যখন বাদীনির সাক্ষী শুরু হয়েছে। আসামিপক্ষের ১৩ জন আইনজীবী জেরা করেছেন। আর তিনজনের জেরা কাল (মঙ্গলবার) শুরু হবে। আমরা আশাবাদী দ্রুত শেষ করতে পারব।’
গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম। করোনার কারণে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হতে দেরি হয়।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না: প্রধানমন্ত্রী
তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























