ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৫, ২৫ আগস্ট ২০২১
আপডেট: ২২:৪৯, ২৫ আগস্ট ২০২১

ভারত থেকে আসছে আরও ৪০ অ্যাম্বুলেন্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুত উপহার ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় ধাপে ৪০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসছে।

বুধবার এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার প্রদানের ঘোষণা দেন। সেই ঘোষিত উপহারের মধ্যে ৪০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় রওনা  হবে। 

এর আগে১৭ আগস্ট প্রথম ধাপে ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়