নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১৮, ২৬ আগস্ট ২০২১
দেশে করোনা শনাক্তের হার নামল ১৪ শতাংশের নিচে
দেশে গত কয়েকদিনে দৈনিক করোনা শনাক্তের হার কমছে। আজ শনাক্তের হার নেমেছে ১৪ শতাংশের নিচে। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ। এর আগের দিন ছিল ১৫ দশমিক ১২ শতাংশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ১৬৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১১১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৪ হাজার ৬৯৮ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০২ জন। যা গত ৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৮ জুন ১০৪ জনের মৃত্যু হয়েছিল।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৭ জন। এছাড়া চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ৫, খুলনায় ৮, বরিশালে ৬, সিলেটে ১৩, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫২ জন পুরুষ এবং ৫০ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ১ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭৬০ জন এবং নারী ৮ হাজার ৯৬৯ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৩৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৩, ৪১ থেকে ৫০ বছরের ১৮, ৩১ থেকে ৪০ বছরের ১০, ২১ থেকে ৩০ বছরের ২ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ হাজার ৩১৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন-
১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১১ সেপ্টেম্বর পর্যন্ত
সারের মজুদ পরিস্থিতি সন্তোষজনক: কৃষিমন্ত্রী
‘ডেঙ্গু নিধনে ছাদে বাগান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে’
আইনিউজ/এসডিপি
করোনা টিকা নেওয়ার পরে ব্যথা-জ্বর হলে কী করবেন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























