নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৫, ২৬ আগস্ট ২০২১
জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে শুক্রবার
করোনাভাইরাস পরিস্থিতির কারণে টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর শুক্রবার (২৭ আগস্ট) মিরপুরের জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের তা জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বৃহস্পতিবার বলেন, রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।
পরিচালক বলেন, প্রাণীদের ঝুঁকি এড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মধ্যে- দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হবে।
তিনি আরও বলেন, চিড়িয়াখানার বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য ১২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা করা হবে। ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হবে। বিধিনিষেধ মানতে সার্বক্ষণিক মাইকিং করে সর্তক করা হবে। ডিজিটাল ডিসপ্লেতে স্বাস্থ্যবিধির বিষয়ে সর্তক করা হবে। প্রাণীদের সামনে আরও নিরাপত্তা বাড়ানো হবে।
প্রসঙ্গত, চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। এর মাঝে গত ১৯ আগস্ট থেকে চিড়িয়াখানা খোলার ঘোষণা দিয়েও দর্শনার্থী ও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা খোলা হয়নি। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখে খুলে দেওয়া হয়েছিল এই বিনোদন কেন্দ্রটি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























