নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৩৪, ২৭ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ
ফাইল ছবি
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বাংলাদেশ সবচেয়ে নিরাপদ। স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ন্যায় তাঁর কন্যাকেও হত্যা করার জন্যে বার বার আক্রমণ করেছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং বাংলাদেশকে উন্নয়নের ধারায় পরিচালিত করছেন।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে উলিয়া এ.এম. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ৫নং নোয়ারপাড়া ইউনিয়ন শাখা (ইসলামপুর, জামালপুর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে রাজনীতি করেছেন। মানুষের অধিকার আদায় করতে গিয়ে প্রায় ১৪ বছর জেল খেটেছেন। চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালে ৭ মার্চ স্বাধীনতার ডাক দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করেন।
প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এর সুবিধা কাজে লাগিয়ে মানুষ এখন গ্রামে থেকে শহরের সুবিধা ভোগ করছে। এখন সরকারের বিভিন্ন প্রকার ভাতা, বৃত্তির টাকা সরাসরি উপকার ভোগীর হাতে পৌঁছে যাচ্ছে। এতে করে দূর্নীতির হার হ্রাস পাচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১২ বছরে ইসলামপুর উপজেলায় বর্তমান সরকারের আমলে যত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে তা অতীতে কখনো সম্ভব হয়নি। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, বন্যা মোকাবিলায় বাঁধ নির্মাণসহ সামগ্রীক আর্থসামাজিক অগ্রগতির ফলে এ অঞ্চলের মানুষের জীবনমানের ব্যাপক উন্নতি হয়েছে।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্য ও অন্যান্য সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























