ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ২৭ আগস্ট ২০২১

ঢাকায় না এসে নাগপুরে বিমানের জরুরি অবতরণ

ঢাকায় না এসে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি। কিন্তু মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি নাগপুরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। তবে ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বর্তমানে ওই ফ্লাইটটির যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অবস্থান করছে। যাত্রীদের নিতে পৃথক ফ্লাইট আসবে নাকি এটাই যাবে এ বিষয়ে নিশ্চিত করেনি বিমান। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়