ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৭:০৮, ৩০ আগস্ট ২০২১

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে দেশে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ১০ হাজার ছাড়াল।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৮৯৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩৩ জনের ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬১ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২০ জন ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি ১০ হাজার ৯০ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং ৩০ আগস্ট পর্যন্ত সাত হাজার ৪৩২ জন রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীর মধ্যে ৪২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১২ জন জুলাইয়ে ও ২৭ আগস্ট পর্যন্ত ৩০ জন মারা যান।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়