নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২১
আফগান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে এ কথা জানান।
বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। প্রায় দুই দশক ধরে তালেবানের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ শুরা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন আখুন্দ।
গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন সশস্ত্র ইসলামি এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার।
তবে এটি যে হবে, এর ইঙ্গিত দিয়েছিলেন তালেবান শীর্ষনেতারা। তারা জানিয়েছিলেন, তালেবানের নতুন সরকার ঘোষণা করা হতে পারে। তা যদি না হয়, তবে সরকার গঠন আরো কয়েকদিন পিছিয়ে যেতে পারে।
তালেবানের এক সিনিয়র নেতা দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেছেন, আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান নেতা মোল্লা হাসান আখুন্দকে রাঈস-ই-জামহুর বা রাঈস-উল-ওয়াজারা অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রস্তাব করেন। এছাড়া তিনি এও জানান, মোল্লা বারাদার আখুন্দ এবং মোল্লা আব্দুস সালাম মোল্লা হাসান আখুন্দের ডেপুটি হিসেবে কাজ করবেন।
তালেবানের তিনজন নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের রাষ্ট্রপ্রধান মনোনয়ন নিশ্চিত করেছেন বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে। মোল্লা হাসান আখুন্দ বর্তমানে তালেবানের প্রবল সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শূরা বা নীতিনির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তালেবানের তীর্থস্থান হিসেবে পরিচিত কান্দাহারে জন্ম তার। তাকে তালেবানের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।
তালেবানের আরেক নেতা বলেছেন, মোল্লা হাসান আখুন্দ ২০ বছর ধরে রেহবারি শূরার প্রধান হিসেবে কাজ করছেন এবং তালেবান নেতাদের মধ্যে তার অনেক সুখ্যাতি রয়েছে। এদিকে এনডিটিভি জানিয়েছে, অপেক্ষাকৃত স্বল্প পরিচিত হলেও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতিতে যুক্ত রয়েছেন মোল্লা হাসান আখুন্দ। তালেবানের আগের সরকারেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। জাতিসংঘের সন্ত্রাসী তালিকাতেও নাম রয়েছে তার।
আইনিউজ/এসডি
দীর্ঘ ১০ বছর পুরুষের বেশ ধরে তালেবানদের বোকা বানিয়েছেন যে নারী
তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা
তালিবানি যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা
আফগানিস্তানে আকাশে উড়ন্ত বিমান থেকে মাটিতে ছিটকে পড়ছে মানুষ!
তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























