ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১০, ২২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২১

শাহজালালে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি আরটি-পিসআর ল্যাব স্থাপনের কাজ শুরু করেছে চুক্তিবদ্ধ সাত কোম্পানির মধ্যে ছয়টি।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে কোম্পানিগুলো আরটি-পিসআর ল্যাব স্থাপনের কাজ শুরু করে। বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে, দেশের বিমানবন্দরগুলোতে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব বসাতে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছিল। 

চিঠিতে বলা হয়েছিল, স্বাস্থ্য অধিদফতর সাত প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। এ সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার বিমানবন্দরে ল্যাব স্থাপন করতে পারবে বলে মন্ত্রণালয়কে জানায়। বিমানবন্দরে বহির্গামী যাত্রীরা এখানে করোনার নমুনা পরীক্ষা করতে পারবেন ২ হাজার টাকায়। সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, প্রতিষ্ঠানটি নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৮৫০ টাকা। এএমজেড হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে এক হাজার ৮০০ টাকা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে ২ হাজার টাকা। জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজের ল্যাব স্থাপনে সময় লাগবে ছয় দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে ১ হাজার ৭০০ টাকা।  গুলশান ক্লিনিকের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৭৫০ টাকা। আর ডিএমএফআর ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, তারা নমুনা পরীক্ষার খরচ নেবে দুই হাজার ৩০০ টাকা।

এ সাত প্রতিষ্ঠানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়