ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১২:৪৮, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১২:৪৮, ২৫ এপ্রিল ২০১৯

মানিকগঞ্জে শিশু হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

মানিকগঞ্জ: মানিকগঞ্জে শিশু সাইফুল ইসলাম হত্যার দায়ে মো. সোহেল মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় ঐ যুবককে। বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা এই আদেশ দেন।  সদর উপজেলার চর বেউথা গ্রামের চার বছরের শিশু সাইফুল হত্যা মামলায় সোহের নামের ওই যুবককে কারদণ্ড দেয়া হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা গ্রামে মো. কাশেম মিয়ার ছেলে মো. সোহেল মিয়া প্রতিবেশী শিশু সাইফুল ইসলামকে মোবাইল ফোন নিয়ে আসতে বলে। সাইফুল মোবাইল ফোন নিয়ে আসলে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরে সোহেলকে গ্রেফতার করা হয়। পরের দিন সোহেলের স্বীকার অনুযায়ী ধইনচা ক্ষেত থেকে শিশু সাইফুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ মো. সোহেল মিয়াকে অভিযুক্ত করে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বরে আদালতে চার্জশিট প্রদান করে। আদালত ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন আদালত।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়