প্রকাশিত: ১১:৩৬, ২৭ এপ্রিল ২০১৯
আপডেট: ১১:৩৬, ২৭ এপ্রিল ২০১৯
আপডেট: ১১:৩৬, ২৭ এপ্রিল ২০১৯
জবিতে দু’দিনব্যাপী নাট্যোৎসব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে প্রথমবারের মতো নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘দ্য স্পেনিশ ট্রাজেডি’ এবং ‘মাদার কারেজ’ এই দুটি নাটক নিয়ে আয়োজিত হবে। টমাস কিডের রচনায় এবং বিভাগীয় প্রভাষক কৃপাকনা তালুকদারের নির্দেশনা ও পরিকল্পনায় মঞ্চস্থ হবে দ্য স্পেনিশ ট্রাজেডি।
অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের আবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের ১২তম আবর্তনের শিক্ষার্থীরা। অন্যদিকে, ব্রেখটের রচনায় এবং বিভাগীয় প্রভাষক সঞ্জীব কুমার দে-এর পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে মাদার কারেজ নাটক।অভিনয় করেছেন বিভাগের ২য় আবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের ১০ম আবর্তনের শিক্ষার্থীরা। দ্য স্পেনিশ ট্রাজেডি নাটকের ১ম ও ২য় প্রদর্শনী ২ ও ৩ মে এবং মাদার কারেজ নাটকের ১ম ও ২য় প্রদর্শনী ৫ ও ৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী এ উৎসবকে সামনে রেখে প্রতিদিন চলছে মহড়া।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























