আপডেট: ০৮:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৯
রংপুরকে আধুনিক নগরী করার প্রত্যয়ে এরশাদের আসনে মনোনয়ন চায় সাদ
নিজস্ব প্রতিবেদক
বৃহত্তর রংপুরবাসীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থানসহ রংপুরকে আধুনিক নগরী করতে চাই। মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের আসনের মনোনয়ন ফর্ম কেনার পর সাংবাদিকদের এসব কথা বলেন এরশাদ পুত্র সাদ এরশাদ।
এরশাদের মৃত্যুর পর থেকেই তার আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এর মধ্যে এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদও জানান, বাবার আসনে লড়তে আগ্রহী সাদ। তাকে ঘিরে দলেও গুঞ্জন ছিল। সেই গুঞ্জনই সত্য প্রমাণিত হলো। আজকের ফর্ম উত্তোলনের মাধ্যমে। বার্ধক্যজনিত কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই সকালে মারা যান।
ওই দিনই তার রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হয়। পরে ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষণা করে, আগামী ৫ অক্টোবর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























