আপডেট: ০৫:৫৪, ৪ সেপ্টেম্বর ২০১৯
নেতানিয়াহুর ভারত সফর বাতিল
ভারত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা ছিল তার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে সেকথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মোদিও তাতে সম্মতি জানিয়েছেন। খবর- ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ এর।
এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফর বাতিল করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। এর আগে এপ্রিল মাসে ভারত সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তখনো ভোটের কারণে সফর বাতিল করেছিলেন নেতানিয়াহু।
গত নির্বাচনে তার পার্টি ভোটের প্রচারে নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ট্রাম্প এবং পুতিনের ছবির পোস্টার করে প্রচার চালিয়েছিল। কিন্তু এপ্রিলের ভোটে ৭৪-৪৫ আসনের ফলাফল হলেও জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। তার জেরেই ৯ সেপ্টেম্বর এই পুনরায় ভোট করতে হচ্ছে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। তার আগে মোদি তেল আবিবে গিয়েছিলেন ২০১৭ সালে। তখন থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























