প্রকাশিত: ০৬:৫২, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৫২, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৫২, ৪ সেপ্টেম্বর ২০১৯
সাদা জার্সিতে সবুজে লেখা টাইগারদের নাম
বিশ্বক্রিকেটে বদলে গেছে টেস্ট ক্রিকেটের জার্সি। সাদা জার্সির পেছনে যুক্ত হয়েছে নাম ও নম্বর। বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজ থেকে চালু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট জার্সিতে নাম ও নম্বর যুক্ত হয়েছে অ্যাসেজ থেকেই। সেই ধারায় সবগুলো দলের জার্সিতেই যুক্ত হয়েছে নাম-নম্বর।
বাংলাদেশ-আফগানিস্তানে একমাত্র টেস্টেও থাকছে নাম ও নম্বর। টাইগারদের জার্সির পেছনে তাদের নাম-নম্বর লেখা হয়েছে সবুজ রঙে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মেতেছে জার্সি মহড়ায়। বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া হয় সাকিব-মিরাজদের কয়েকটি ছবি। যেখানে দেখা যায় তাদের জার্সির পেছনে নাম ও নম্বর।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























